ক্লিনিক ও হাসপাতালের সেবার ধরণ ভিন্ন। পার্থক্য হচ্ছে ক্লিনিকে সাধারণত স্বল্পমেয়াদি চিকিৎসা, ল্যাব পরীক্ষা, বহি:বিভাগে চিকিৎসকের পরামর্শ এবং কিছু ক্ষেত্রে স্বল্পমেয়াদি ভর্তি ও ছোটখাটো অপারেশনের ব্যবস্থা থাকে। অন্যদিকে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, বড় ধরনের অপারেশন, আইসিইউ সুবিধা এবং দীর্ঘ মেয়াদে রোগী ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। ক্লিনিকের সেবার ধরণ হচ্ছে ল্যাব পরীক্ষা, বহি:বিভাগে ডাক্তারের পরামর্শ এবং ঔষধ সেবনের নির্দেশিকা দেওয়া। হাসপাতালে আইসিইউ সুবিধাসহ জরুরি ভিত্তিতে রোগী ভর্তি করে সেবা প্রদান করা হয়। চিকিৎসা সুবিধার দিক থেকে দুটোর সুবিধাই তাৎপর্যপূর্ণ। দুটোই সেবা প্রদান করে। যেমন: সর্দি-কাশি হলে ক্লিনিকে পরীক্ষার মাধ্যমে ডাক্তার রোগীকে পরামর্শ ও ঔষধ প্রদান করেন। রোগী সে মোতাবেক জীবন পরিচালনা করেন। অন্যদিকে যদি কাশি দীর্ঘ মেয়াদে থাকে, কাশির সঙ্গে রক্ত বের হয় বা শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়, তখন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।